জাতীয়
তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

ঢাকা,৩০ অক্টোবর-গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি হোন্ডা রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই।
তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান তাহসিফের মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, টঙ্গীতে তার মোটরসাইকেল উদ্ধারের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







