কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল, ১৪ এপ্রিল – বাংলা নববর্ষের প্রথম দিনে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন প্রান্তিক কৃষকের মাঝে কার্ড ও গাছের চারা বিতরণ করেন।
একই সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও নয়টি উপজেলায় এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সচিব রফিকুল ই মোহামেদ। এছাড়াও কৃষক ও কৃষানিদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে অনুষ্ঠানস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে এসে পৌঁছান।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









