উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ

ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। রোববার জন হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ৫৭২ জনে দাঁড়িয়েছে। মারা গেছে মোট তিন লাখ ৩২ হাজার ১৪৫ জন।

মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ক্যালিফের্নিয়ায়। এ অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৩ হাজার ১৬৩ জন। এর পরেই টেক্সাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ২৬৩ জন।

এ ছাড়া ওহাইও, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে পাঁচ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত ও মারা গেছে।

বতর্মান ধারার আলোকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনষ্টিটিউট ফর হেলফ মেট্রিক্স এন্ড ইভ্যুলিউশন বলছে, ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজার ১৯৫ জনে দাঁড়াতে পারে।

সূত্র: বাসস
আডি/ ২৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language