দক্ষিণ এশিয়া

মদ কেনার টাকা না দেওয়ায় প্রতিবেশীকে হত্যা

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর – মদ কেনার টাকা ধার না দেওয়ায় প্রতিবেশী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের দমবিভলি এলাকায় ঘটেছে এই ঘটনা। দেশটির পুলিশ গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

থানে জেলার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারীর নাম বৈশালী মাসদুদ (৪৪)। তিনি হত্যার শিকার হয়েছেন। মানপাদা থানার এক কর্মকর্তা বলেন, অভিযুক্তকে ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় সময়ই মাসদুদ বা তার ছেলের কাছ থেকে মদ কেনার জন্য টাকা ধার নিতেন। তবে গতকাল বুধবার সকালে মাসদুদ টাকা ধার দিতে অস্বীকৃতি জানায়। এতেই উত্তেজিত হয়ে ছুরি দিয়ে মাসদুদকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত ওই ব্যক্তি।

এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language