দক্ষিণ এশিয়া

সুইস ব্যাংকে ভারতীয়দের কালো টাকার রেকর্ড

নয়াদিল্লি, ১৭ জুন – ভারতীয়রা সুইস ব্যাংকে আরও বেশি করে টাকা রাখছে। গত ১৪ বছরের মধ্যে সব থেকে বেশি পরিমাণ টাকা সুইস ব্যাংকে রাখা হয়েছে ২০২১ সালে। ভারতীয় ব্যক্তি এবং সংস্থাগুলি সুইস ব্যাংকে রাখা টাকার মোট পরিমাণ হয়েছে ৩০,৫০০ কোটি (৩.৮৩ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক)। আমানত বেশি হলেও সিকিউরিটিজের মাধ্যমে হোল্ডিং আমানতের তুলনায় বেড়েছে। ২০২০ সালের শেষে সুইস ব্যাংকে জমানো টাকার পরিমাণ ছিল ২০,৭০০ কোটি। সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে হয়েছে ৪,৮০০ কোটি টাকা।

SNB জানিয়েছে ২০২১ সালের শেষে সুইস ব্যাংকগুলির মোট দায় অর্থাৎ ভারতীয় আমানতকারিদের রাখা মোট টাকার পরিমাণ ৩,৮৩১.৯১ মিলিয়ন সুইস ব্যাংকে। এর মধ্যে ৬০২.০৩ মিলিয়ন সুইস ব্যাংকে আমানতকারিদের ডিপোজিট। ২০২০-র শেষে এর পরিমাণ ছিল ৫০৪ মিলিয়ন সুইস ব্যাংকে। ১,২২৫ মিলিয়ন সুইস ব্যাংকে হোল্ড রয়েছে অন্য ব্যাংকের মাধ্যমে যা ২০২০-র শেষে ছিল ৩৮৩ মিলিয়ন সুইস ব্যাংকে। এছাড়াও ট্রাস্টের মাধ্যমে ৩ মিলিয়ন সুইস ব্যাংকে জমা হয়েছে যা এর আগে ছিল ২ মিলিয়ন সুইস ব্যাংকে।

২,০০২ মিলিয়ন সুইস ব্যাংকে রয়েছে বন্ড, সিকিউরিটিজ এবং অন্যান্য বিভিন্ন আর্থিক উপায়ে রাখা ভারতীয় গ্রাহকদের টাকা। এই পদ্ধতিতেই সব থেকে বেশি পরিমাণ টাকা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই পদ্ধতিতে ২০২০-র শেষ অবধি টাকা রাখা হয়েছিল ১,৬৬৫ মিলিয়ন।

সুইস কর্তৃপক্ষ সবসময় এই কথা জানিয়েছে যে সুইজারল্যান্ডে জমা থাকা ভারতীয় নাগরিকদের সম্পদকে ‘কালো টাকা’ হিসাবে বিবেচনা করা যাবে না। তারা আরও জানিয়েছে ট্যাক্স জালিয়াতি এবং কর ফাঁকির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সক্রিয়ভাবে সমর্থন করে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড এবং ভারতের মধ্যে ট্যাক্স সংক্রান্ত তথ্যের একটি স্বয়ংক্রিয় আদান-প্রদান ২০১৮ সাল থেকে কার্যকর হয়েছে৷ এই পদ্ধতিতে ২০১৮ সাল থেকে সুইস আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে থাকা সমস্ত ভারতীয় বাসিন্দাদের টাকার বিস্তারিত তথ্য ২০১৯-এর সেপ্টেম্বরে ভারতকে প্রথমবার জানানো হয়েছিল। এরপরে প্রতি বছর এই কাজ করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১৭ জুন


Back to top button
🌐 Read in Your Language