বলিউড

প্রেমিকের সঙ্গে তাজমহলে অভিনেত্রী রাকুল (ভিডিও)

হায়দ্রাবাদ, ২০ ফেব্রুয়ারি – ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। এবার প্রেমিককে সঙ্গে নিয়ে তাজমহল দেখতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন এই অভিনেত্রী।

এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (২০ ফেব্রুয়ারি) আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন রাকুল। তার সঙ্গে ছিলেন প্রেমিক জ্যাকি। তাজমহলের পাশে ক্যামেরাবন্দি হন তারা। জ্যাকি-রাকুলের তাজমহল পরিদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

১০ অক্টোবর রাকুলের জন্মদিন। গত জন্মদিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রাকুলের সঙ্গে হাত ধরে একটি ছবি পোস্ট করেন জ্যাকি ভাগনানি। ক্যাপশনে তিনি লিখেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লিখেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব।’

রাকুল অভিনীত হিন্দি ভাষার ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় রয়েছে—‘অ্যাটাক’, ‘রানওয়ে ৩৪’, ‘ডক্টর জি’, ‘থ্যাঙ্ক গড’, ‘মিশন সিন্ড্রেলা’, ‘ছত্রিওয়ালি’। এছাড়া ‘আয়ালাম’ নামে তামিল ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন রাকুল। তা ছাড়াও তামিল ভাষার ’৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ এ অভিনেত্রীর হাতে রয়েছে।

এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language