শিক্ষা

আগামী বছর থেকে শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাপ্তাহিক ছুটি আগামী বছর থেকে কার্যকর হবে বলে জানান মন্ত্রী।

শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলামের বইয়ে পাঠদান হবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৯ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language