শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৫ জুন – টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬ এ অভাবনীয় সাফল্য দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে বর্তমানে ৪০১ থেকে ৬০০ ব্যান্ডে অবস্থান করছে।

গত ২৪ জুন প্রকাশিত এই র‍্যাংকিংয়ে দেখা যায় যে ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১৫০০ ব্যান্ডের মধ্যে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা গবেষণা উদ্ভাবন ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করা হয়।

এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের মোট ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে এই মূল্যায়নের আওতায় আনা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অর্জনকে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান যে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় মাইলফলক। জ্ঞানভিত্তিক গবেষণা উদ্ভাবন ও সুশাসনের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর জাতিসংঘের ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের মাধ্যমে এই বৈশ্বিক তালিকা প্রকাশ করে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language