রাজবাড়ী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

রাজবাড়ী, ২০ জুলাই- রাজবাড়ীর কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও ত্রি-হুইলা‌রের মু‌খোমু‌খি সংঘর্ষে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন ইসহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১০) ও পুত্র আব্দুল মা‌লেক (৫)।

এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছে। নিহতরা কু‌ষ্টিয়া জেলার কুমারখা‌লি উপ‌জেলার বা‌সিন্দা। নিহত ইসহাক শেখ সাভা‌রের এক‌টি পোশাক কারখানায় কাজ কর‌তেন।

স্থানীয়রা ব‌লেন, রা‌তে ‌দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ত্রি-হুইলাম (মা‌হেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা‌লে বিপরীত দি‌ক থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এ দুর্ঘটনা ঘ‌টে। পাংশা ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার র‌য়েল আহ‌ম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটানা‌টি জানার পর দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছাই। ঘটনাস্থ‌লেই দু’জন নিহত হয়। পরে হাসপাতা‌লে নেওয়া হলে আরও একজন মারা যায়। নিহতদের মর‌দেহ কু‌ষ্টিয়া হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language