রাজবাড়ী

রাজবাড়ীতে রেললাইন থেকে ট্রাক সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ী, ২৯ জুন – রাজবাড়ীর বসন্তপুরে রেললাইন থেকে ট্রাক সরিয়ে নেওয়ার দীর্ঘ ছয় ঘণ্টা পর রাজবাড়ী থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো হলে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক সোমবার ভোর ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।

এর ফলে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস এবং রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। পরে রেললাইন থেকে পাথর ও ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই ঘটনার কারণে নকশীকাঁথা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস ৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে এই রুটে ট্রেনের সময়সূচি ঠিক রাখতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language