চুয়াডাঙ্গা

দর্শনা দিয়ে আরও ৩৪ বাংলাদেশি ফিরলেন

চুয়াডাঙ্গা, ২৩ জুন – চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৩৪ নারী-পুরুষ দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন ধাপে চেকপোস্টে পৌঁছায়। পরে করোনা পরীক্ষা শেষে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার দেশে ফেরাদের কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। পরে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখানে তারা নিজ খরচে ১৪ দিন অবস্থান করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ৯৮৭ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ জুন


Back to top button
🌐 Read in Your Language