আফ্রিকা

উগান্ডায় মন্ত্রীর গাড়িতে বন্দুক হামলা, মেয়েসহ নিহত ২

কাম্পালা, ০২ জুন – উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এর বরাতে জানা যায়, মঙ্গলবার (১ জুন) কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বলেন, জেনারেল কাতুম্বা ওয়ামালার ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলার পর তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর মেয়ে এবং গাড়িচালক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উল্লেখ্য, ওয়ামালার ওপর যে শহরতলিতে হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language