ঢালিউড

মাহির বিচ্ছেদের ঘোষণা, যা বললেন অপু

ঢাকা, ২৩ মে – মাহিয়া মাহির সংসার ভাঙার খবরে বেশ আলোচনা তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন তিনি। এমনকি বিষয়টি একাধিক গণমাধ্যমেও নিশ্চিত করেছেন। কিন্তু বিচ্ছেদের খবরটি নাকি নিজেই জানেন না অপু।

শনিবার দিনগত রাতে দেওয়া স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর…

মাহির বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারভেজ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, ‘আমি ফেসবুকে দেখলাম ও আপনাদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা হয়েছে মাত্র, বিস্তারিত কথা বলে দুপুরে আপনাদের সঙ্গে কথা বলব।’

সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর একা থাকার সিদ্ধান্ত নিলেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language