উত্তর আমেরিকা
যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও চতুর্দশ

ওয়াশিংটন, ২৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান সংঘাত নিরসনে উভয় পক্ষকে যুদ্ধ পরিহার করে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। আফ্রিকার চারটি দেশ সফর শেষে গত বৃহস্পতিবার রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই জোরালো আহ্বান জানান।
পোপ বলেন, তিনি সবসময় শান্তির পক্ষে সংলাপ অব্যাহত রাখার পক্ষপাতী। তিনি মনে করেন, সব পক্ষকে যুদ্ধের হুমকি দূর করতে হবে এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
একজন ধর্মগুরু হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে থাকতে পারেন না বলে মন্তব্য করেন। এ সময় তিনি ঘৃণা ও বিভাজন ভুলে সবাইকে শান্তির সংস্কৃতির মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানান।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









