জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ঢাকা,২৪ নভেম্বর-স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দল এবং নতুন চারটি দলের সঙ্গে এ মতবিনিময় হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এরপর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language