উত্তর আমেরিকা
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৪ এপ্রিল – ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিকে ধ্বংস করে দেওয়ার মতো কঠোর হামলার হুমকি দিলেও বর্তমানে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন যে পরমাণু অস্ত্র যাতে কেউ কোনোভাবে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এর আগে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন যে ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। তবে তার নতুন এই মন্তব্য আগের কঠোর অবস্থান পরিবর্তনের একটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









