ইউরোপ

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৬

মস্কো, ১৭ আগস্ট – রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনীয় বাহিনীর চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুও রয়েছে।

বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় ভ্যালুইস্কি জেলার কোলসকোভো গ্রামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী, গত কয়েক দিন ধরে ইউক্রেন তাদের ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়িয়েছে। এর আগের রাতেই ইউক্রেন চলতি বছরের সবচেয়ে বড় হামলাটি চালায় যেখানে অন্তত সাতজন নিহত হন।

অন্যদিকে গত শনিবার রাতেও ইউক্রেনের অভ্যন্তরে রুশ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড রয়েছে। এর প্রতিক্রিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ক্রমান্বয়ে জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language