ভোলা

দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : নূরুন্নবী চৌধুরী শাওন

ভোলা, ২০ ফেব্রুয়ারি – দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে মন্তব্য করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি কুচক্রি মহল সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না। যে কারণে তারা দেশ ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

শনিবার সকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

আরও পড়ুন : বরিশালে মুখোমুখি অবস্থানে পরিবহন শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। লালমোহন-তজুমদ্দিনের সাধারণ জনগণ তাদের সেবার জন্য আমাকে নির্বাচিত করেছেন।

পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নির্ভয়ে সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language