ভোলা

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভোলা, ৯ জুন – ভোলার দৌলতখান উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার সকালে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো যাত্রী নিহত হননি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাস-২ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল।

পথে বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন জানান, অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কোনো যাত্রী গুরুতর আঘাত পাননি। উদ্ধার কাজ শেষে যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language