গাজীপুর

টঙ্গীর হাজি মাজার বস্তিতে পুলিশের অভিযান, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে আটক ৩৫

টঙ্গী, ১০ মার্চ – টঙ্গীর হাজি মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এই বস্তিতে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে চারজন নিয়মিত মামলার আসামি এবং বাকি ৩১ জনের বিরুদ্ধে মাদক সেবন, বিক্রি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামালপুরের সাগর আলী, মুন্সীগঞ্জের মাজেদুল ইসলাম মাহি, বকশীগঞ্জের সাজু হাসান, পিরোজপুরের মো. জয়, ময়মনসিংহের ফাহিম সিফাত, টঙ্গীর ইমন, কুমিল্লার ইমন হাছান বাদল, ঢাকার রাহাত, শ্রীনগরের মুরাদ হোসেন, নারায়ণগঞ্জের আল আমীন,

বকশীগঞ্জের আলী হোসেন, নরসিংদীর শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের মানিক ও মাহবুব, টঙ্গীর সালমান, ত্রিশালের শাকিল মিয়া, শ্রীনগরের আজিম, রায়পুরার নুরুজ্জামান, কিশোরগঞ্জের নাজমুল, মিরসরাইয়ের জিহা, নারায়ণগঞ্জের ছানোয়ার হোসেন, পলাশ থানার শহিদুল ইসলাম, টাঙ্গাইলের আতিক হাসান, ঢাকার নাজিম হোসেন ও জামিল হোসেন, নওগাঁর রফিকুল ইসলাম, ময়মনসিংহের মোস্তাক হোসেন,

ঝালকাঠির রমজান আলী, নরসিংদীর হাবিবুর রহমান, টাঙ্গাইলের রবিন মিয়া, জামালপুরের শফিকুর রহমান, ময়মনসিংহের ওমর ফারুক, শরীয়তপুরের তুহিন, কুমিল্লার রাকিব এবং শরীয়তপুরের রবি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language