গাজীপুর

গাজীপুরের কারাগার থেকে পালানো নারী বন্দি মোহাম্মদপুরে গ্রেপ্তার

গাজীপুর, ১৯ জুলাই – গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আলোচিত নারী বন্দি মোছা. রিম্পাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই তরুণী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় যে ঘটনার দিন প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। সেই সময় তদারকির অভাব ও প্রহরীদের অসতর্কতার সুযোগে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ ব্যবহার করে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কারা কর্তৃপক্ষ তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এই ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কোনাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন জানান যে র‍্যাব ২ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ১৯ জুলাই ২০২৬


Back to top button