মধ্যপ্রাচ্য

ইরান সরকারের পতন ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর

তেল আবিব, ২০ অক্টোবর – ইরানের বর্তমান সরকারের পতন ঘটাতে ইসরায়েল সম্পূর্ণ প্রতিশ্রুাবদ্ধ বলে চরম হুংকার দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে পারলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দেওয়া সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবেই হিজবুল্লাহর পতন ঘটবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কিরাত সামোনার নিউ তেল হাই বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক বক্তব্যে চরমপন্থী এই দখলদার শাসক এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

বিষাক্ত অক্টোপাসের মাথা কেটে ফেলতে হবে”: নেতানিয়াহু

বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ইরানকে আঞ্চলিক সমস্ত অস্থিরতার মূল হিসেবে বর্ণনা করেন:

হিজবুল্লাহ ও ইরান প্রসঙ্গ: নেতানিয়াহু বলেন, “আমাদের সেনাবাহিনী হিজবুল্লাহকে অনেক দূরে ঠেলে ভেতরে নিয়ে গেছে। তবে আমি বাকি কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কাজ শেষ করার অর্থ হলো ইরানের সরকারের পতন ঘটানো। এটি হলো বিষাক্ত অক্টোপাসের মাথা। আপনি এটির মাথা কেটে দেবেন, তাহলে এটি পড়ে যাবে এবং এতে করে লেবাননের সঙ্গেও আমাদের শান্তি স্থাপন হবে।”

মূল লক্ষ্য সরকার পতন: তিনি আরও যোগ করেন, “আমাদের অবশ্যই ইরানের সরকার পতন সম্পূর্ণ করতে হবে। এটিই আমাদের প্রাথমিক লক্ষ্য।”

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের দাবি

ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের অবরুদ্ধ রেখে অনাহারে মারা ও যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নেতানিয়াহু দাবি করেন, এই পরিকল্পনা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নেতানিয়াহু জানান, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার কথা বলেছি। এমনকি গত পরশুও আমাদের কথা হয়েছে।”

পারমাণবিক প্রস্তুতি ও চিরতরে থামানোর হুংকার

ইরানকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন:

ধর্মান্ধতার অভিযোগ: নেতানিয়াহু বলেন, “যদি তারা (ইরান সরকার) বিধ্বস্তও হয়, আহত এবং পরাজিত হয় তাও তারা এতটাই ধর্মান্ধ যে, গত এক বছর আগে তারা যা করার চেষ্টা করেছিল তা আবারও করার চেষ্টা করবে।”

পারমাণবিক প্রতিরোধ: তিনি দাবি করেন, ইসরায়েল ইতিমধ্যেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠন করা থেকে ঠেকিয়ে রেখেছে। তবে তাদের পুরোপুরি থামানোর একমাত্র উপায় হলো তেহরানের বর্তমান সরকারের পতন ঘটানো, যার পরেই নাকি হিজবুল্লাহ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের সরকার পতনের এই প্রকাশ্য ঘোষণা নতুন করে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার আশঙ্কা বাড়াল।

এনএন/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language