শিক্ষা

কলেজ শিক্ষকদের অনলাইন বদলির আবেদন শুরু জুলাইয়ে

ঢাকা, ০৪ জুন – আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বুধবার (৪ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সি আর আবরার বলেন, ‘সামান্য ভুল থাকা বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতটা সম্ভব নির্ভুল বই তাদের হাতে তুলে দেব, এ জন্য আমরা কাজ করছি।’

উপদেষ্টা বলেন, দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ৃব্যাপক ভূমিকা রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ও নানা উদ্যোগ নিচ্ছে। আমরা চামড়া শিল্প, ওষুধ শিল্প, সিরামিক শিল্পসহ নানা খাতের শিল্প বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়েও আলাপ আলোচনা করেছি। আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত। এ সমস্যা সমাধানে আমরা যথাযথভাবে চেষ্টা করব।’

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ জুন ২০২৫

Back to top button
🌐 Read in Your Language