ইউরোপ

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার

বার্লিন, ২৪ মে – জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলা চালিয়ে ১৮ জনকে আহত করার অভিযোগে ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ মে) শহরের সেন্ট্রাল রেলস্টেশনে ঘটেছে এই হামলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

হামবুর্গ পুলিশের বরাত দিয়ে বলা হয়, “শুক্রবার সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে, অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।”

অফিসাররা বলেছেন, “তারা বিশ্বাস করেন যে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন” এবং ছুরিকাঘাতের তদন্ত অব্যাহত রয়েছে। একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

তবে সম্ভাব্য কোনও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানান তিনি।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ কিনা তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা প্রাণঘাতী, অন্য ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও সাতজনের অবস্থা সামান্য, সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৪ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language