ইউরোপ

বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল তরল নিক্ষেপ

বার্লিন, ২৩ এপ্রিল – জার্মানির বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের এক ধরনের তরল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। একটি ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় এক যুবক তার ওপর এই তরল ছুড়ে মারেন।

ধারণা করা হচ্ছে যে সেটি টমেটোর জুস কিংবা সস হতে পারে।

এই ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন।

সংবাদমাধ্যম ইয়েনি সাফেকের প্রতিবেদন অনুযায়ী ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কড়া সমালোচনা করেন রেজা পাহলভি। হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে করে এলাকা ত্যাগ করেন।

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের পুত্র। ১৯৭৯ সালে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার বাবা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। বর্তমানে নির্বাসিত থাকলেও রেজা পাহলভি ভবিষ্যতে ইরানে ফিরে পুনরায় শাহ শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।

উল্লেখ্য তিনি বর্তমানে জার্মানি সফরে থাকলেও দেশটির সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে তিনি প্রবাসী ইরানিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language