ভুয়া ডিজিএফআই পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, আটক ৯

ব্রাহ্মণবাড়িয়া, ০৯ এপিল – ডিজিএফআই হেডকোয়ার্টারের ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম রিফাত।
তিনি সৌদিপ্রবাসী মালুম মিয়ার ছেলে।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল রাত ৫টার দিকে ডিজিএফআই পরিচয়ে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে স্থানীয় পুলিশের সহযোগিতায় ঘটনার মূল হোতা এলএসি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত বলে জানিয়েছে পুলিশ।
তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো আটজনকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রেজাউল করিম, আব্দুল গফুর সরদার, আলমগীর মোল্লা, তৈয়বুর রহমান, নয়ন আকুনজি, রাজন কুন্ডু, মাসুম বিশ্বাস, আশরাফুল কবির ও জাহিদুর।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৯ এপিল ২০২৫







