জাতীয়

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল সভাপতির হুঁশিয়ারি

ছাত্রদল সভাপতি

ঢাকা, ৮ সেপ্টেম্বর – ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে উল্লেখ করেন যে বিদেশের মাটিতে একজন নারী এবং জুলাই বিপ্লবের যোদ্ধাকে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি বলেন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের মধ্যে এখনও কোনো অনুশোচনা জাগ্রত হয়নি।

তাই এই সন্ত্রাসীদের প্রতি ভবিষ্যতে কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button