ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশি যুবকের লাশ ২২ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া, ০১ মার্চ – ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সিমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক আল আমীনের লাশ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সিমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের। অপরদিকে বিএসএফ এর পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অজিত কুমার সহ বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নিহত হন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language