উত্তর আমেরিকা

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম

মেক্সিকো সিটি, ০৩ জুন – মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস গড়লেন জলবায়ু বিজ্ঞানী ক্লডিয়া শিপবার্ন। মেক্সিকো সিটির সাবেক এই মেয়র দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিদায়ী প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ক্লডিয়া। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। লোপেজ ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরে এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।

প্রতিশ্রুতি দিয়ে লোপেজ ক্ষমতায় এসেছিলেন তার অনেকগুলোই পূরণ করতে না পারলেও তার দারিদ্র হ্রাসের প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই বর্তমান প্রেসিডেন্টর সমর্থন ক্লডিয়ার ভোটার সংখ্যা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনুষ্ঠনিক ফল অনুযায়ী, ৬১ বছর বয়সী ক্লডিয়া প্রাথমিকভাবে ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বি শোটিল গ্যালভেজ পেয়েছেন ৩০ শতাংশ ভোট।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৩ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language