ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হাবিবুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া, ১১ ডিসেম্বর – ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language