সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজ পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী

সিলেট, ১৪ এপ্রিল – সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উন্নয়নকাজগুলো পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী।
গত ১১ এপ্রিল দিনব্যাপী এই পরিদর্শনের সময় তিনি বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি গভীরভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ
ই কার্যক্রমে সিলেট বিভাগের সব জেলার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন এই পরিদর্শক দলে ইইডির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও মো. শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান, মো. সুলতান মাহমুদ, আবু সাঈদ এবং মো. মেহেদী ইকবাল।
ইইডি সূত্র থেকে জানা গেছে, পরিদর্শনকালে কর্মকর্তারা ওসমানীনগরের দারুল উলূম মাদরাসা, দক্ষিণ সুরমার সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট সরকারি কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদরাসা এবং মদন মোহন সরকারি কলেজে চলমান বিভিন্ন উন্নয়নকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের কাজগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









