স্বাস্থ্য

অতিরিক্ত ঘুম ও ক্লান্তির কারণ হতে পারে ভিটামিন বি-১২ এর অভাব

সারারাত পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে ঘুম থেকে উঠে অনেকে তীব্র ক্লান্তি অনুভব করেন। সকালের নাশতা করার পরপরই যেন চোখে নতুন করে ঘুম নেমে আসে। এছাড়া সাধারণ আড্ডা বা ঘরে অলস সময় কাটালেও অনেকের অতিরিক্ত ঘুম পায়। এমনিতে ঘুম পাওয়া মানুষের একটি অত্যন্ত স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাত্রাতিরিক্ত ঘুম বা সারাক্ষণ ক্লান্ত লাগার পেছনে অন্যতম প্রধান কারণ হতে পারে শরীরে ভিটামিন বি-১২ এর অভাব। এছাড়াও রক্তস্বল্পতার কারণেও শরীরে ক্লান্তি ভর করতে পারে, যা মানুষকে অতিরিক্ত ঘুমের দিকে ধাবিত করে।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, লোহিত রক্তকণিকা এবং ডিএনএ উৎপাদনের জন্য ভিটামিন বি-১২ অপরিহার্য। এটি মানুষের স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মানবদেহ নিজে থেকে এই ভিটামিন তৈরি করতে পারে না। তাই এটি প্রতিদিনের খাদ্যতালিকা থেকে গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ভিটামিন বি-১২ এর অন্যতম প্রধান উৎস হলো বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম এবং স্যামন মাছের মতো পুষ্টিকর খাবার। তাই শরীরে এমন লক্ষণ দেখা দিলে দ্রুত সচেতন হওয়া প্রয়োজন।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬

Back to top button