আমের আঁটিতেই লুকিয়ে আছে দীর্ঘায়ুর চাবিকাঠি

মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই বাজারে পাকা আমের সুবাস। বাঙালির পাতে আম থাকবে না, তা যেন ভাবাই যায় না। তবে আমরা তৃপ্তি ভরে আম খাওয়ার পর যে আঁটিটি অবহেলায় ডাস্টবিনে ফেলে দিই, সেটিই হতে পারে আপনার শরীরের জন্য এক মহৌষধ। আধুনিক পুষ্টিবিজ্ঞান এবং প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র—উভয়ই বলছে, আমের আঁটির গুঁড়ো কোলেস্টেরল নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজমের জটিল সমস্যা সমাধানে এক জাদুকরী প্রাকৃতিক উপাদান।
কেন খাবেন আমের আঁটি?
সাধারণত আমরা মনে করি আমের আঁটি কেবল বাঁশি বানানোর উপকরণ। কিন্তু আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, এর ভেতরে থাকা বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং জরুরি পুষ্টিগুণ।
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়িকা: পাকা আমে শর্করার পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিস রোগীরা অনেক সময় আম এড়িয়ে চলেন। কিন্তু আমের আঁটির গুঁড়ো তাদের জন্য আশীর্বাদ হতে পারে। এটি শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
২. হৃদরোগের ঝুঁকি হ্রাস: রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে এই পাউডার অত্যন্ত কার্যকর। নিয়মিত পরিমিত পরিমাণে আঁটির গুঁড়ো সেবন করলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৩. পেটের সমস্যায় অব্যর্থ সমাধান: যাঁরা দীর্ঘস্থায়ী আমাশয় বা ডায়রিয়ায় ভুগছেন, তাঁদের জন্য এটি একটি ধন্বন্তরি টোটকা। এছাড়া পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে হজমশক্তি বাড়াতেও এটি দারুণ কাজ দেয়।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্যান্সার প্রতিরোধ: এতে থাকা ম্যাঞ্জিফেরিন, ভিটামিন সি এবং ফেনোলিক অ্যাসিড শরীরে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, বরং পরোক্ষভাবে ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক।
আমের আঁটি সরাসরি খাওয়া অসম্ভব, তাই এটি ব্যবহারের বিশেষ নিয়ম রয়েছে:
- সংগ্রহ ও শুকানো: পাকা আমের আঁটি বের করে ভালোভাবে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। রোদ না থাকলে এয়ারফ্রায়ারও ব্যবহার করা যেতে পারে।
- গুঁড়ো করা: শুকিয়ে খটখটে হয়ে গেলে গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন এবং একটি কাচের শিশিতে সংরক্ষণ করুন।
- সেবন বিধি: প্রতিদিন ১ গ্রাম আঁটির গুঁড়ো হালকা উষ্ণ পানিতে মিশিয়ে পান করা যেতে পারে। এছাড়া আটা মাখার সময় তাতে মিশিয়ে রুটি তৈরি করেও খাওয়া যায়।
প্রাথমিকভাবে আমের আঁটি প্রসেস করা কিছুটা সময়সাপেক্ষ মনে হতে পারে, তবে একবার অভ্যাসে পরিণত হলে এটি আপনার দৈনিক ডায়েটের এক অপরিহার্য অংশ হয়ে উঠবে। বিশেষ করে বয়স্ক মানুষ, যাঁরা খাদ্যাভ্যাসে নানা বিধিনিষেধ মেনে চলেন, তাঁরা প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখতে এই পাউডার খাদ্যতালিকায় রাখতে পারেন।
মনে রাখবেন, যেকোনো ভেষজ বা প্রাকৃতিক প্রতিকার নিয়মিত শুরু করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
এনএন









