মধ্যপ্রাচ্য

গুপ্তহত্যার শিকার ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী

তেহরান, ২৭ নভেম্বর- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার রাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন।

সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিন্তু অনলাইনে ছড়িয়ে ছবিতে দেখা যায়, কালো এটি গাড়ির জানালায় বুলেটের ক্ষত এবং গাড়ির পাশে রাস্তায় রক্ত।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফখরিজাদেহের গাড়িতে গুলি চালানোর আগে সন্ত্রাসীরা একটি গাড়িতে বোমাও বিস্ফোরণ ঘটায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language