ঢালিউড

আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ

ঢাকা, ২৯ জানুয়ারি – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচন ঘিরে জায়েদ খানকে নিয়ে কম আলোচনা হয়নি। তবে শেষপর্যন্ত চিত্রনায়িকা নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। নির্বাচনে জয় পেলেও মিশা সওদাগরের জন্য তার মন খারাপ।

জয়ের পর শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে আসেন এ অভিনেতা।

এসময় তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য ছিল দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পালসটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার। এ জন্য আমি বিজয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না।

এর আগে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এতে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কাছে ৫৩ ভোটে পরাজিত হন মিশা সওদাগর। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান।

এদিকে পরাজিত প্রার্থী নিপুণ আবার ভোট গণনার জন্য আপিল করেন। তিনি জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন।

এ বিষয়ে জায়েদ বলেন, ভোটের পর পরাজিত হলে এমন অনেক কথা উঠে। এগুলো নিয়ে আমি ভাবছি না। নিয়ম অনুযায়ী এগুলো সুরাহা হবে। তবে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে।

এন এইচ, ২৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language