জাতীয়

যাত্রাবাড়ী থানা পুলিশ হেফজত থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার নারী আসামি উধাও: তোলপাড় মেট্রোপলিটন পুলিশ!

ঢাকা, ২৭ আগস্ট – রাজধানীর যাত্রাবাড়ী থানায় চরম গাফিলতি ও চাঞ্চল্যকর ঘটনা! পুলিশ হেফাজতে থাকা রিমান্ডের শেষ দিনে কৌশলে পালিয়ে গেছেন মিতু আক্তার নামের এক হত্যা মামলার নারী আসামি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানার ভেতরের চোখ ফাঁকি দিয়ে চম্পট দেন তিনি। এ ঘটনায় পুলিশ প্রশাসনে জোর তোলপাড় শুরু হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক মিতু আক্তার একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবারই ছিল তার জিজ্ঞাসাবাদের শেষ দিন। তবে ঠিক কীভাবে তিনি থানা ভবনের নিরাপত্তা দেয়াল ও দায়িত্বরতদের নজর এড়িয়ে সটকে পড়লেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

ঘটনার পরপরই যাত্রাবাড়ী থানাসহ আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নজরদারি। পলাতক ওই নারী আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক টিম জোর অভিযান ও তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি ডিউটিতে থাকা কর্মকর্তাদের অবহেলা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language