অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়া, ২৬ মার্চ – কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ অস্ত্র মামলার পলাতক আসামি মোশারফ হাওলাদারকে (৪৫) আটক করেছে বিজিবি।
আটকের পর বৃহস্পতিবার দুপুরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
আরও পড়ুন : বিয়ের নামে বহু পুরুষকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন বৃষ্টি!
এর আগে বুধবার রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর মানিকের চর রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোশারফ হাওলাদার রাজশাহী জেলার বাঘা উপজেলার আতারপাড়া গ্রামের মৃত সুখা হাওলাদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে টহল দল বুধবার রাতে ৮৪/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে মানিকের চর রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় অস্ত্র ও গুলিসহ মোশারফ হাওলাদারকে আটক করা হয়। এসময় মজনু হাওলাদার নামে অপর এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৬ মার্চ









