জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ঢাকা,১৯ নভেম্বর- পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অংশ নেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।

বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি মার্কিন রাষ্ট্রদূত।

অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব দেশ ও সংস্থার হাইকমিশনার এবং কূটনীতিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা প্রত্যেকে আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language