জাতীয়
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা,১৯ নভেম্বর- রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
জানা যায়, দুপুর ১২টার পর মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের আলামত পাওয়া গেছে।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







