সিলেট

১৯ জন ভোটার, বিশ্বনাথে সেই উপ-নির্বাচন স্থগিত

সিলেট, ১৫ অক্টোবর- সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৯ জন ভোটার নিয়ে আলোচিত সেই উপ-নির্বাচন অবশেষে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন থেকে বাতিল সংক্রান্ত নির্দেশনা পায় উপজেলা নির্বাচন অফিস।

নির্দেশনা পেয়েই নির্বাচন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। আগামী ২০ অক্টোবর ওয়ার্ডটিতে ভোট গ্রহণের দিন ধার্য ছিল।

বাতিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, ‘ওই ওয়ার্ডের বিশাল অংশ নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে পূর্ব ঘোষিত ২০ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠান বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত পাঠিয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) সকালে বাতিলের নির্দেশনার চিঠি আমাদের হাতে এসে পৌঁছে।’

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশকে মেরে আসামি ছিনতাই ঘটনায় চারজন আটক

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছোরাব আলী মারা যাওয়ায় সেটি শূন্য ঘোষিত হয়। পরে শূন্য ঘোষিত ওয়ার্ডে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৫জন প্রার্থী প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় নামেন।

তবে সম্প্রতি ওই ওয়ার্ডের ‘চড়চন্ডি, ছত্রিশ উত্তর, মিয়াজানের গাঁও ও হাবড়া’ নামক ভোটার এলাকা নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়। ফলে, ওয়ার্ডটির নির্বাচনী এলাকা একেবারে কমে আসে। ভোটার সংখ্যাও কমে এসে দাড়ায় মাত্র ১৯ জনে। এত অল্প সংখ্যক ভোটার নিয়ে পৌরসভায় অন্তর্ভুক্ত এলাকায় একটি ইউপির ওয়ার্ডে উপ-নির্বাচন আয়োজন নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language