দক্ষিণ আমেরিকা

শিকাগোতে গুলিতে দুজন নিহত, আহত ১৫

ছাবেদ সাথী

শিকাগো, ১৬ মার্চ – যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের দক্ষিণাংশে একটি পপ-আপ পার্টিতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছে। গত রবিবার শিকাগো শহরের দক্ষিণাংশে একটি রেস্তোরাঁয় ওই হামলায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছে।

শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক বন্ধের কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে হামলা

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, দক্ষিণাংশের লোকালয়ে রাতভর চলছিল পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ এই হামলা হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে শিকাগোর দক্ষিণ এলাকায় গ্রেশামের একটি পার্কিং লটে গত বুধবার রাতে ১৭ বছর বয়সী এক যুবকসহ ছয়জন আহত হওয়ার পরে এই হামলার ঘটনা ঘটে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language