মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাস ও ট্রাকের ২৫ যাত্রী নিহত, আহত ৬

সৌদি বিমান হামলায় বাস ও ট্রাকের ২৫ যাত্রী নিহত

সানা,২৪ নভেম্বর-ইয়েমেনের লাহজ গভর্নরেটের ওয়াদি মাআবাক এলাকায় বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি আরবের বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াদি মাআবাক এলাকায় চলাচলরত একটি বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত দুটি বাসের একটির ভেতরে দেহাবশেষ মারাত্মকভাবে পুড়ে গেছে। এ কারণে নিহতদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, সৌদি যুদ্ধবিমানগুলো ক্রমাগত ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকায় অ্যাম্বুলেন্সকর্মী ও স্থানীয় লোকজন হামলার শিকার ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারেননি। এতে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language