জাতীয়

তিন দিনে ৫৫ রাজনৈতিক দলকে সংলাপে ডাকছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

ঢাকা,২৪ নভেম্বর-নির্বাচন কমিশন (ইসি) তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৯ নভেম্বর প্রথম দিনে বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। একইভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

২৯ নভেম্বর বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় জাতীয় পার্টির নামও রাখা হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে।

১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language