উত্তর আমেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে মামলা করল মার্কিন নাগরিক অধিকার সংস্থা

ইরান যুদ্ধ নিয়ে মামলা করল মার্কিন নাগরিক অধিকার সংস্থা

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর- ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে অসাংবিধানিক দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটনভিত্তিক নাগরিক অধিকার সংস্থা ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি)। কংগ্রেসের অনুমোদন না নেওয়া এবং যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকার অভিযোগে বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন জেলা আদালতে মামলাটিন ১৬ পৃষ্ঠার অভিযোগটি দাখিল করেন। ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যালান মরিসন বলেন, আদালত তাদের কথা শুনতে না চাইলেও তারা বিষয়টি যতদূর সম্ভব নিয়ে যাবেন। তিনি বলেন, গত ২৩৬ বছরে মার্কিন সুপ্রিম কোর্ট যুদ্ধ পরিচালনার ক্ষমতা নিয়ে কোনো করা হয়।

সংস্থাটির পক্ষে সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী অ্যালান মরিসন ও ব্রুস ফেইন ১৬ পৃষ্ঠার অভিযোগটি দাখিল করেন। ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যালান মরিসন বলেন, আদালত তাদের কথা শুনতে না চাইলেও তারা বিষয়টি যতদূর সম্ভব নিয়ে যাবেন। তিনি বলেন, গত ২৩৬ বছরে মার্কিন সুপ্রিম কোর্ট যুদ্ধ পরিচালনার ক্ষমতা নিয়ে কোনো মতামত দিতে দ্বিধা করেছে। তবে এবার প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষই এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মতে, এই পরিস্থিতি ভিন্ন ও অভূতপূর্ব। ফলে আদালত মামলাটি বিবেচনা করতে আরও আগ্রহী হতে পারে।

গত জুনে কংগ্রেসের উভয় কক্ষে ট্রাম্পের হামলা সীমিত করতে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস হলেও হোয়াইট হাউস বলেছে, সরিয়ে নেওয়ার মতো কোনো সক্রিয় শত্রুতা বর্তমানে নেই। প্রশাসনের দাবি, ৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাত শেষ হয়েছে। তবে চলতি মাসের শুরুতে ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোয় ওই যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর ছিল না।

এনআইএসির সভাপতি জামাল আবদি সংবাদ সম্মেলনে বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন শাসনব্যবস্থার এমন কিছু জায়গা উন্মুক্ত করে দিয়েছেন, যেগুলোকে সুরক্ষাকবচ মনে করা হতো, কিন্তু সেগুলো আসলে শুধু ভদ্রলোকের সমঝোতা ছিল। তার মতে, এখন শুধু এই সংকট বন্ধ করার সময় নয়; ভবিষ্যতের জন্য এমন একটি নজির তৈরি করার সময়, যাতে কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া দেশকে যুদ্ধে জড়াতে না পারেন।

মার্কিন সংবিধানে যুদ্ধ ঘোষণার ক্ষমতা শুধু কংগ্রেসকে দেওয়া হলেও ইতিহাসে নির্বাহী বিভাগ ব্যাপক সামরিক ক্ষমতা ব্যবহার করে আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদমাধ্যমকে এটিকে যুদ্ধ না বলে সাময়িক সংঘাত বা সংঘর্ষ হিসেবে উল্লেখ করার আহ্বান জানিয়েছেন। এর জবাবে মরিসন বলেন, সাত মাস ধরে কোনো দেশে বোমা হামলা চালানো, অবরোধ বজায় রাখা এবং ৪৩ বিলিয়ন ডলার খরচ করে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা হলে সেটিকে যুদ্ধ ছাড়া অন্য কিছু বলা যায় না।

এনআইএসি অ্যাকশনের করা মামলায় সংঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক ইরানি-আমেরিকানের কথাও উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত কাউসার গওহরি জানান, ইরানে থাকা তার ৭০ বছর বয়সী এক চাচাতো ভাই এবং দুই মাস বয়সী এক শিশুসহ পরিবারের চার সদস্য মারা গেছেন। তিনি বলেন, আমেরিকাই তার দেশ এবং তিনি সেখানে বসবাস করছেন। স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত এই দেশের নাগরিক হিসেবে নিজের দায়িত্বের প্রতি উদাসীন থাকা তার পক্ষে সম্ভব নয় এবং এই মুহূর্তে যুদ্ধের অবসান দেখা জরুরি।

মামলায় আরও বলা হয়, নিমা দিলমাঘানি নামে এক সদস্যের বোন কর্মস্থলে বোমা হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং তার সহকর্মীরা নিহত হয়েছেন। সাবেক মার্কিন সেনা সদস্য অ্যালান ব্যান্ডের তেহরানে থাকা পরিবার নিয়মিত বোমা বিস্ফোরণের তীব্রতা, বিদ্যুৎ ও পানি সংকটের মধ্যে রয়েছে। এছাড়া পারভীন এসমাইলজাদেহের স্বজনরা গুরুতর মানসিক আঘাত ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সংঘাতের কারণে তাদের পরিবারের শিশুদের পড়াশোনাও বন্ধ রয়েছে।

এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language