মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো

বুয়েনস আইরেস,২৫ সেপ্টেম্বর- দিনগণনা শুরু হয়েছে বেশ আগেই। এখন শুধু অপেক্ষা। ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে সেই অপেক্ষার শেষ হবে। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির বিদায়ের পর দলের নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্ভাব্য অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোর নাম অবশ্য সবার আগে ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন কোচ লিওনেল স্কালোনি। তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন রোমেরো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময় মেসির হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড। ২০২৬ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ এখন শুধু সময়ের অপেক্ষা। মেসির পর নেতৃত্ব বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসব ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসের দায়িত্ব নিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রোমেরো।
বিশ্বকাপের পর বিরতি শেষে আবার শুরু হয়েছে ফিফার আন্তর্জাতিক সূচি। নতুন চক্রের প্রথম উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসব ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে রোমেরোর অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেন স্কালোনি।
স্কালোনির ভাষায়, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্টিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি (আর্মব্যান্ড) পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।’
স্কালোনির এই বক্তব্যের পর রোমেরোর অধিনায়কত্ব নিয়ে আর কোনো সংশয় থাকল না। যদিও এত দিন বিষয়টি অনেকটাই অনুমিত ছিল। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের নেতৃত্বগুণ এবং রক্ষণভাগ থেকে সতীর্থদের সংগঠিত করার সামর্থ্যের ওপর স্কালোনির আস্থা রয়েছে।
তবে এই সিদ্ধান্ত কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত অবশ্য স্কালোনির পছন্দের অধিনায়ক রোমেরোই।
আর্জেন্টিনার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হয়েছে রোমেরোর। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তিনি অধিনায়ক ছিলেন।
মেসির পর রোমেরোর সামনে তাই শুধু মাঠে রক্ষণ সামলানোর দায়িত্ব নয়, মেসিবিহীন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেওয়ার বড় চ্যালেঞ্জও থাকছে। আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার স্বভাব—এই গুণগুলোই তাকে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।
এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬







