পশ্চিমবঙ্গ
কলকাতার শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতা, ৩১ আগস্ট – কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরের একটি ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ফলে পুরো স্টেশন চত্বর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং উপস্থিত যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
ঘটনার পর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারসহ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। তদন্তে দেখা গেছে ফুড কোর্টটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না এবং রেল স্টেশন থেকে আগুন নেভানোর প্রয়োজনীয় পানির অভাবও লক্ষ্য করা গেছে।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









