বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকের ডেস্কটপ সংস্করণে কারিগরি বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

ঢাকা, ১৯ জুলাই – জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। আজ রবিবার দুপুর থেকে অনেক ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী,

তারা ফেসবুকের ওয়েবসাইট সংস্করণে লগইন করতে পারছেন না। অনেক ক্ষেত্রে ওয়েবসাইটটি স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। আবার কারো কারো নিউজফিড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে না বলেও খবর পাওয়া গেছে। মূলত ডেস্কটপ থেকে যারা ফেসবুক ব্যবহার করেন, তারাই এই বিভ্রাটের কবলে পড়েছেন।

বিশ্বজুড়ে বিভিন্ন অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্যেও এর প্রতিফলন দেখা গেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা সংক্রান্ত অভিযোগ আসতে শুরু করে।

অল্প সময়ের মধ্যেই এই অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এমন কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণ সম্পর্কে এখনো মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সমস্যাটি সাময়িক কি না বা কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য মেলেনি।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button