পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ, ৩৫ জন মন্ত্রী নিলেন দায়িত্ব

কলকাতা, ১ জুন – পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ ক্যাবিনেট,

  • মন্ত্রী দিলীপ ঘোষ,
  • অগ্নিমিত্রা পাল,
  • অশোক কীর্তনীয়া,
  • নিশীথ প্রামাণিক ও
  • ক্ষুদিরাম টুডু উপস্থিত ছিলেন।
  • এ ছাড়া অনুষ্ঠানে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস,
  • কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার,
  • কেন্দ্রীয় জাহাজ বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর,
  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং
  • সাংসদ রাহুল সিনহা উপস্থিত ছিলেন।
  • প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগারওয়াল,
  • স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং
  • রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান এবং শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সোমবার ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ শেষে মন্ত্রীরা নির্দিষ্ট ডেস্কে গিয়ে স্বাক্ষর করেন।

নতুন মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,

  • তাপস রায়,
  • অর্জুন সিং,
  • শঙ্কর ঘোষ,
  • স্বপন দাশগুপ্ত,
  • ডা. স্বারদত মুখার্জি,
  • ডা. ইন্দ্রনীল খাঁ এবং
  • অশোক দিন্দা।

অধিকাংশ মন্ত্রীই এদিন ধুতি পাঞ্জাবি পরিহিত অবস্থায় বাঙালি পোশাকে শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন যেখানে দফতর বণ্টনের সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক ও জনগোষ্ঠীগত ভারসাম্য বজায় রেখে এই মন্ত্রিসভা সাজানো হয়েছে।

বর্তমানে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। নিয়ম অনুযায়ী ২৯৪ আসনের বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে।

এস এম/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language