জাতীয়

ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ২৮ মে – ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে রাজধানীতে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language