জাতীয়
স্পিকারের স্ত্রী ও মাউশির সাবেক ডিজি দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে

ঢাকা, ২৯ মার্চ – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।
রবিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে করে তার মরদেহ দেশে আনা হয়। এ সময় বিমানবন্দরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। উল্লেখ্য, শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এ এম/ ২৯ মার্চ ২০২৬









